আন্তর্জাতিক, ভারত

‘সুন্দর ভবিষ্যতের জন্য রাস্তায় নেমেছি’ দিল্লির বিক্ষোভে যোগ দেয়া ১৩ বছরের উমাসা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের কাছে জবাবদিহি চেয়ে দিল্লির যন্তর মন্তরে 'ককরোচ জনতা পার্টি'র বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার তরুণ-তরুণী। তাদেরই একজন দিল্লির দরিয়াগঞ্জের ১৩ বছর বয়সী কিশোরী উমাসা। বাবা সেলিম এবং বন্ধু রাহিসার সঙ্গে হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে সে ওই বিক্ষোভস্থলে হাজির হয়েছিল। কেন এই বিক্ষোভে যোগ দিয়েছে, এমন প্রশ্নের জবাবে উমাসা জানায়, সে একটি সুন্দর ভবিষ্যতের আশায় সেখানে এসেছে। প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে পরীক্ষার্থীদের যে ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে, সে তার মুখোমুখি হতে চায় না।

বিক্ষোভস্থলে উপস্থিত আশিস নামের এক তরুণীও উমাসার কথার সুরেই কথা বলেন। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সরকারের সঙ্গে আলোচনার দাবি জানান। তিনি বলেন, তাদের একটাই লক্ষ্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সরকারের জবাবদিহিতা। আসলে কোথায় সমস্যা হচ্ছে, তা বোঝার জন্য সরকারের উচিত তাদের সঙ্গে আলোচনায় বসা। তিনি আরও জানান, যারা এই আন্দোলনের বিরোধিতা করছেন, তারা সহ দেশের সমস্ত ছাত্র-ছাত্রী ও শিশুদের জন্যই তারা এই বিক্ষোভে সামিল হয়েছেন, কারণ এরাই জাতির ভবিষ্যৎ।

 

ফারাজ নামের আরেক আন্দোলনকারী জানান, তিনি দেশের জন্যই এই বিক্ষোভে এসেছেন। তাঁর মতে, কখনও কখনও মানুষের চেয়ে আন্দোলন বা মতাদর্শ অনেক বড় হয়ে ওঠে। ছোটবেলা থেকে পাঠ্যবইয়ে পড়ে বা সিনেমায় দেখে তিনি ভারতের যে রূপটির ওপর বিশ্বাস করে বড় হয়েছেন, সেই আদর্শের টানেই তিনি এই বিক্ষোভে যোগ দিয়েছেন।

 বিক্ষোভস্থলে হওয়া সহিংসতার বিষয়ে বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, পুলিশের এই দমনপীড়ন ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং বিনা প্ররোচনায় চালানো রাষ্ট্রীয় সহিংসতা। বিক্ষোভে অংশ নেওয়া আরেক তরুণের মতে, গত সোমবার বিক্ষোভস্থলে হওয়া সহিংসতা তার নিজের শহরে দেখা সবচেয়ে জঘন্য ঘটনা। তিনি বলেন, শাসকদল বা শাসনযন্ত্রের নির্দেশ যাই থাকুক না কেন, কারও সঙ্গেই এমন আচরণ করা উচিত নয়।

 

উল্লেখ্য, গত সোমবার ওই বিক্ষোভস্থলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, যেখানে বহু বিক্ষোভকারী এবং পুলিশ কর্মী আহত হন। এরপর মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তাদের আটক করে ছেড়ে দেওয়া হয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরকারের কাছে পাঁচটি দাবি তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে আলোচনা। অন্যদিকে, গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস নিয়ে বেছে বেছে সরব হওয়ার অভিযোগ তুলেছেন। নাড্ডার দাবি, যেসব রাজ্যে কংগ্রেস ও তাদের মিত্ররা ক্ষমতায় রয়েছে, সেখানে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও রাহুল গান্ধী তা এড়িয়ে গেছেন।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন