দক্ষিণ কোরিয়ায় সরকারিভাবে বাংলাদেশি কর্মী নিয়োগে অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের আওতায় কোরিয়ানভাষা পারদর্শী বাংলাদেশিদের কর্মীদের নেওয়া হবে।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধনের আবেদন করা যাবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
বোয়েসেল জানায়, যারা ২০২০ এবং ২০২২ সালে লটারি পেয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি তারাও এবার অংশগ্রহণ করতে পারবেন। এ ছাড়া যারা কোরিয়ান ভাষা শিখেছেন তারাও আবেদন করতে পারবেন। লটারি বা ভাষা পারদর্শী পরীক্ষা দিয়ে কেউ অনুত্তীর্ণ হয়ে থাকলে তিনিও আবেদন করতে পারবেন।
প্রতিবছর সরকারিভাবে হাজার হাজার বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত শেষ নাগাদ প্রায় ৫ হাজার ২০০ জন বাংলাদেশি কর্মী দেশটিতে গিয়েছেন। চলতি বছর প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া অতিরিক্ত আরও ৫ হাজার কর্মীকে কৃষি ভিসায় পাঠাতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউন।
কোরীয়ান ভাষায় পারদর্শীদের জন্য বোয়েসেল নিবন্ধন ওয়েবসাইটে যেতে হবে
ব্যক্তিভিত্তিক পরীক্ষার সময় সূচি ঘোষণা: ২৭ মার্চ, ২০২৩
ইপিএস টপিক নিবন্ধন: ৩ এপ্রিল থেকে ১ জুন ২০২৩
ইপিএস টপিক ফল প্রকাশ: ১৬ জুন ২০২৩
পরীক্ষা শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহ। এ ছাড়া আগের মতো স্কিল টেস্ট পৃথকভাবে অনুষ্ঠিত হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতিসহ বিষয়টি বহুল প্রচারের আহ্বান জানিয়েছেন বোয়েসেল কর্তৃপক্ষ।
পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান।
পাসপোর্ট: মেয়াদ হালনাগাদ থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩৯ বছর
E-9 ভিসায় Dirty Difficult Dangerous (3D) কাজ করার আগ্রহ থাকতে হবে;
কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে
মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত এবং ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি হলে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
যারা দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান করেনি। যাদের বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই বা যেতে কোন সমস্যা নেই।
যারা ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি থাকেনি।
বোয়েসেল (BOESL) পেমেন্ট করবেন কিভাবে
অ্যাপ দিয়ে যেভাবে পেমেন্ট বিকাশ করবেন-
বিকাশ অ্যাপ থেকে আরো দেখুন ট্যাপ করে এডুকেশন ফি সিলেক্ট করুন।
ট্রেনিং ট্যাপ করে BOESL সিলেক্ট করুন।
আপনার সঠিক সাবমিশন আইডি দিন এবং পরবর্তী ধাপে যান।
আপনার পেমেন্টের তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যান।
আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিন।
পেমেন্ট সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন।
পেমেন্ট দেওয়া সম্পন্ন হলে কনফার্মেশন পাবেন।
ছবির সাইজ: ৩০০ রেজুলেশন, wide:270, Hight: 347.14 KB.JPGE
পাসপোর্ট: 600X403 Pixel, 60 KB, JPGE
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০০৭ সালে কর্মী নিয়োগের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ২০০৮ সাল থেকে দেশটিতে দক্ষ কর্মী পাঠানো শুরু করে বাংলাদেশ সরকার।