বিনোদন, ঢালিউড

ইফতার বিক্রি করছেন নায়িকা মাহি

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৫শে মার্চ ২০২৩ ০৪:৫৭:০১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এবার রেস্টুরেন্ট ব্যবসায় দেখা গেল ঢালিপাড়ার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে। প্রথম রোজার দিন বিকেল প্রায় ৪টার দিকে  ফারিশতা নামের রেস্তোরাঁর সামনে থেকে ফেসবুক লাইভে আসেন মাহি।

এসময় তার রেস্তোরাঁর ইফতারির আইটেমগুলো ঘুরে ঘরে দেখানি তিনি। এসময় সঙ্গে দেখা যায় তার স্বামী রকিব সরকারকেও।

গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কের পাশেই স্বামী রকিব সরকারের সঙ্গে একটি রেস্তোরাঁ চালু করেছেন মাহি। শুক্রবার বিকেলে সেখান থেকেই ফেসবুক লাইভে এসে মাহি বলেন, ‘গত বছরের মতো এ বছরও আমাদের ফারিশতা থেকে ইফতারের আয়োজন করা হয়েছে।’

এসময় স্বামী রাকিব সরকারের উদ্দেশে মাহি বলেন, ‘এবার তুমি কিছু বলো’। রমজানের শুভেচ্ছা জানিয়ে রাকিব সরকার এসময় বলেন, ‘গত বছরের মতো এবছরও আমরা ইফতার সামগ্রি নিয়ে এসেছি। ফারিশতায় আছে সব সুস্বাদু খাবার, এবং মানসম্মত খাবার। আপনারা সবাই আসুন।’

গত শনিবার মক্কা থেকে ঢাকা বিমানবন্দরে নেমেই গ্রেপ্তার হন চিত্রনায়িকা মাহি। আবার চার ঘণ্টা পর জামিনে বেরিয়ে আসেন। এক সপ্তাহ না যেতেই বেশ আনন্দচিত্তে মাহিকে নিজের ইফতার বিক্রির প্রচারণা করতে দেখা গেল।

ডিবিসি/ এমএলএন

আরও পড়ুন