বিনোদন, ঢালিউড

২৪ ঘণ্টার মধ্যে রাজের কাছ থেকে ডিভোর্স চাইলেন পরীমণি

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৬ই জুন ২০২৩ ০৫:০৯:৩৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরীমণি ও রাজ। টানাপোড়েন চলছে তাদের দাম্পত্য জীবনে। একসঙ্গে আর থাকতে চান না তারা। এবার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের কাছ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চেয়েছেন পরীমণি। একই সঙ্গে জানিয়েছেন, একজন ফেক মানুষের সঙ্গে থাকতে পারবেন না তিনি।

সোমবার (৫ জুন) রাতে দেশের একটি গণমাধ্যমে লাইভে এসে এমনটাই জানান এ নায়িকা।

লাইভে রাজের সঙ্গে সমঝোতা চান কি না প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘আমি আর বসতে চাই না। যদি সমস্যা মিটে যেত, তাহলে অনেক আগেই হতো। আমি চাই ২৪ ঘণ্টার মধ্যে রাজ আমাকে ডিভোর্স দিয়ে দিক। সত্যি আমি চাই না, আমি রাজের স্ত্রী না, রাজ্যের মা আমার কাছে অনেক কমফোর্টএবল এবং অনেক আরাম, শান্তির ও সম্মানের। যেটার ভেতর কোনো ফেইকনেস নাই, কোনো মিথ্যা নাই।’

পরীমণি আরও বলেন, ‘একটা ফেইক মানুষের সঙ্গে থাকতে পারব না। যে কি না সম্মান দিতে পারে না। কালকে আপনাদের সঙ্গে যে কনভারসেশন (রাজের) হলো, সেটা দেখেলেই মানুষ বুঝতে পারবে কতটা ফেইক, কতটা রিয়েল। আমার কিছু বলার নেই। আমি সমস্ত কিছু পাবলিককে দিয়ে দিলাম।’

জানা গেছে, ওই ফাঁসের ঘটনার আগেই পরীমণির বাড়ি থেকে বেরিয়ে যান রাজ। এখন তারা আলাদা থাকছেন। রাজও বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন যে, তিনি বিচ্ছেদ চান। কিন্তু এখন দেখার বিষয় তাদের সম্পর্কের জল কোথায় গিয়ে গড়ায়! কেননা, এর আগেও তাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে। পরে তারা এক হয়েছেন।

প্রসঙ্গত, ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।

আরও পড়ুন