খেলাধুলা, ফুটবল

নিজেকে বাংলাদেশের বাজপাখি বললেন এমিলিয়েনো মার্টিনেজ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

সোমবার ৩রা জুলাই ২০২৩ ০৭:৩৯:৪৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাত্র ১১ ঘণ্টার সফরে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। বাংলাদেশে এসেই নিজেকে বাংলাদেশের বাজপাখি বললেন এই বিশ্বকাপ জয়ী এই  গোলরক্ষক।

সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০মিনিটে ঢাকায় এসে পৌঁছান তিনি। শনিবার আমাস্টারডাম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেন এমি। ৩৮ ঘণ্টার বিমানযাত্রা শেষে তিনি ঢাকায় পৌঁছেছেন।

মার্টিনেজের বাংলাদেশ সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট। ফান্ডেড নেক্সট ভেঞ্চারের চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব নিজের ফেসবুকে মার্টিনেজকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, "The বাজ পাখি of Bangladesh - Eagle", সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমুজি।

ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে আছেন এমি, এরপর বাংলাদেশকে ধন্যবাদ জানান বিশ্বকাপ জয়ীএই তারকা। মার্টিনেজ বলেন, 'হাই বাংলাদেশ। ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমি বাংলাদেশের বাজপাখি- ঈগল।

বাংলাদেশে পৌঁছে মাত্র তিন ঘণ্টা বিশ্রাম নিয়ে প্রগতি সরণিতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের কার্যালয়ে যানি এমি। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিতে দেখা যায় মার্টিনেজকে।

আজ দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্টিনেজের সাক্ষাৎ এর কথা রয়েছে। আর বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে।

আরও পড়ুন