বাংলাদেশ, অর্থনীতি

বেঁচে থাকলে আজীবন, মারা গেলে সর্বোচ্চ ১৫ বছর মিলবে পেনশন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই আগস্ট ২০২৩ ০৫:১৩:২৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সর্বজনীন বা আজীবন পেনশনের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এ পেনশন স্কিমে একজন চাঁদাদাতা ৬০ বছর বয়সের পর থেকে যতদিন বেঁচে থাকেন তত দিন মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের পেনশন পাবেন।

অবশ্য চাঁদাদাতা মারা গেলে তার নমিনি বা উত্তরাধিকারী পেনশন পাবেন চাঁদাদাতার ৭৫ বছর বয়স পর্যন্ত। অর্থাৎ কোনো চাঁদাদাতা যদি ৬০ বছর বয়সে মারা যান, তাহলে তার ৭৫ বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত তার নমিনি পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।


অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা অনুযায়ী এ নিয়ম অনুসরণ করার কথা রয়েছে।  বিধিমালায় আজীবন পেনশনের ব্যাপারে অবশ্য স্পষ্ট কিছু বলা না থাকলেও ৭৫ বছর পর্যন্ত নমীনির পেনশন পাওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। এ হিসাবে বলা যায় ১৫ বছর পর্যন্ত নমীনি পেনশন পাবেন। এ বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তারাও জানিয়েছেন যে, ৬০ বছর বয়সে চাঁদাদাতা মারা গেলে ১৫ বছর পর্যন্ত নমীনি পেনশন পাবেন।

চার কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। আজ (বৃহস্পতিবার) থেকেই থেকেই ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কেউ পেনশন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবেন। ৫০ বছরের বেশি বয়সীরাও বিশেষ বিবেচনায় পেনশনভুক্ত হতে পারবেন। এক্ষেত্রে দশ বছর পূরণ হওয়ার পর পেনশন পাবেন।


সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। আপাতত অর্থ বিভাগের আওতাধীন সংস্থা হবে এটি। এ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে গত মাসে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান। আরেক অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা নিয়োগ পেয়েছেন সদস্য হিসেবে।

 

আরও পড়ুন: পেনশন স্কিমে প্রবাসীসহ সব নাগরিক অংশ নিতে পারবেন, আবেদনের নিয়ম

 

আরও পড়ুন: সর্বজনীন পেনশনে কত বছরে কোন হারে চাঁদায় মাসে কত টাকা মিলবে


চার কর্মসূচির কোনো একটায় কেউ ১৮ বছর বয়স থেকে মাসিক চাঁদা দিলেন টানা ৪২ বছর অর্থাৎ ৬০ বছর পর্যন্ত। ৬০ বছরের পর তিনি যত দিন বেঁচে থাকবেন, তত দিনই নির্ধারিত হারে মাসিক পেনশন পাবেন। আবার চাঁদাদাতা যদি ৭০ বছর বয়সে মারা যান, তাহলে নমিনি বা উত্তরাধিকারী মূল পেনশনারের বয়স ৭৫ বছর হওয়া পর্যন্ত অর্থাৎ আর ৫ বছর পেনশন পাবেন।

 

সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন করতে এ https://www.upension.gov.bd/Public ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

 

আরও পড়ুন: চালু হচ্ছে সর্বজনীন পেনশন

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন