শিক্ষা

ফাজিল-কামিল পাশ শিক্ষার্থীরাও বিসিএস দিতে পারবে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২৩শে অক্টোবর ২০২৩ ০৪:৪৫:২৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, মাদ্রাসা বোর্ড থেকে পাস করা ফাজিল ও কামিল পাশ শিক্ষার্থীরাও বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে।

রবিবার (২২ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ফাজিল ও কামিল স্তর ডিগ্রী ও মাস্টার্স সমমানের হওয়ায় মাদ্রাসা বোর্ডের ফাজিল ও কামিল পাস শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ আছে। তারা অংশ নিতে পারবে।

জাতীয় সংসদের অধিবেশনের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, রোববার একাদশ জাতীয় সংসদের শেষ বা ২৫তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। 


ডিবিসি/কেএমএল

আরও পড়ুন