আন্তর্জাতিক, বিনোদন

সিআইডি অভিনেতা দিনেশ ফাডনিস মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই ডিসেম্বর ২০২৩ ০৭:০৬:২৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল 'সিআইডি'র ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করা অভিনেতা দিনেশ ফাডনিস মারা গেছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। অভিনেতা দয়ানন্দ দিনেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়া ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, হিন্দুস্থান টাইমসে এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। 

এক প্রতিক্রিয়ায় দয়ানন্দ বলেন, 'দিনেশ রাত ১২টা ৮ মিনিটে মারা গেছেন। তার একাধিক জটিলতা দেখা গিয়েছিল। ভেন্টিলেটর থেকে বেরও করা হয়েছিল। এরপরই একাধিক অঙ্গ বিকল হয়ে যায় এবং পরে মৃত্যু হয়। মঙ্গলবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হবে।'

আরও পড়ুন