বাংলাদেশ

মাদারীপুরের ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৫শে ডিসেম্বর ২০২৩ ০৪:০১:৪৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুরের কালকিনিতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন

রবিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান।

এরপর আলাদাভাবে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মাসুদ আলম জানান, নতুন ওসি হিসেবে আসছে সরকার আব্দুলাহ আল মামুন। তিনি সোমবার থানায় যোগদান করবেন।

একাধিক সূত্র জানায়, গত ২১ ডিসেম্বর বিকেলে কালকিনির লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে একটি মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন তাহমিনার সমর্থক এসকেন্দার খাঁ। এ সময় লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর নেতৃত্বে হাতবোমা বিস্ফোরনের ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। এই ঘটনায় ফজলুল হকসহ ৫৭ জনের নামে কালকিনি থানায় মামলা দায়ের করা হয়।

এরপর শনিবার সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হলে ফজলুল হক বেপারীর নেতৃত্বে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয় এসকেন্দারকে। এ সময় পায়ের রগও কর্তণ করা হয়। বাঁধা দিলে এসকেন্দারের চাচাচো ভাই আবু বক্কর খাঁকে কুপিয়ে জখম করা হয়।

পরে দুইজনকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে এসকেনদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরপর দুটি ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হিসেবে দেখছেন নির্বাচন কমিশন। এছাড়া, মাদারীপুর-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম ওসিকে প্রত্যাহার চেয়ে রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত দেন। পরে বিষয়টি তদন্ত করে কমিশন। সত্যতা পাওয়ায় ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, কালকিনি থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনা এসেছে। সোমবার সকালে চিঠি পাবো। একইসাথে, সোমবার থানায় নতুন ওসি হিসেবে আব্দুল আল মামুন যোগদান করবে। আব্দুল আল মামুন ঢাকা জেলা থেকে মাদারীপুর জেলায় আসবেন।

মাদারীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান জানান, কালকিনি থানার ওসি নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ এসেছে। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন এই সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, মাদারীপুর-০৩ আসনের নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপরদিকে, তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

আরও পড়ুন