রাত একটার মধ্যে দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (৮ মে) বিকেলে নদীবন্দরের সতর্কতার পূর্বাভাসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, বুধবার বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১ টা পর্যন্ত ময়মনসিংহ, চট্রগ্রাম এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর- পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ডিবিসি/কেএলডি