বেসরকারি রেডিও ও টেলিভিশনের সংবাদ উপস্থাপকদের একমাত্র সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ) এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী।
শুক্রবার (২৪ মে) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে অনুষ্ঠিত সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে এনবিএ সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. সাকলায়েন রাসেল (মাই টিভি), সহ-সভাপতি পদে চ্যানেল টোয়েন্টি ফোরের মোহাম্মদ ইমতিয়াজ, বৈশাখী টেলিভিশনের মেহের ই খোদা দ্বীপ, এনটিভির নাজনীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেন্ডেন্ট টিভির মুজাহিদুল ইসলাম শিব্বির, কোষাধ্যক্ষ বাংলা ভিশনের নাদিরা আশরাফ, সাংগঠনিক সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের আশিক তমাল, দপ্তর সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের মামুন উর রশীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মাই টিভির হাফিজ খন্দকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের রঞ্জু ইফতেখার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের মাহমুদুল হাসান জাহিদ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের আতিকুর রহমান আতিক, আইন সম্পাদক আরটিভির পারভিন মিতু, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক জিটিভির তায়িব অনন্ত নির্বাচিত হয়েছেন।
ডিবিসি/ এইচএপি