খেলাধুলা, ফুটবল

ফুটবলার মিথিলা আক্তার মারা গেছেন

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৮ই জুলাই ২০২৪ ০৫:১২:০৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় মিথিলা আক্তার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর।

সোমবার (৮ই জুলাই) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, দীর্ঘদিন ধরে লিভার ও শ্বাসকষ্ট জটিলতায় ভুগছিলেন মিথিলা আক্তার। রবিবার রাতে তার মৃত্যু হয়।

এ নারী ফুটবলারের মৃত্যুতে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ বাফুফের অন্যান্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। গভীর সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন