আমাদের পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান হচ্ছে একেবারে দক্ষিণ মেরুতে অ্যান্টার্কটিকা মহাদেশের পূর্ব অ্যান্টার্কটিক মালভূমি। এই স্থানের গড় তাপমাত্রা মাইনাস - ৯৪ ° সেলসিয়াস হলেও গত ২০২৩ সালের এক রেকর্ড মোতাবেক সেই স্থানের তাপমাত্রা মাইনাস - ৯৮° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। তবে তীব্র মাত্রায় শীতল এই স্থান সাধারণ প্রাণী ও উদ্ভিদের জন্য টিকে থাকা খুবই চ্যালেঞ্জিং হলেও আমাদের সোলার সিস্টেমে সবচেয়ে শীতল স্থান কিন্তু মোটেও এটি নয়।
আসলে আমাদের সোলার সিস্টেমের অতি শীতল স্থানের নাম আসলে আমরা সাধারণত প্লুটো গ্রহকেই মনে করে থাকি। কারণ প্লুটো গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরত্বে অবস্থান করছে। সম্পূর্ণ বরফে ঢাকা এই গ্রহের গড় তাপমাত্রা হচ্ছে কিনা প্রায় মাইনাস - ২৩০ ডিগ্রি সেলসিয়াস বা ৪০ কেলভিন। আর নিশ্চিতভাবেই এটি একটি খুবই নিম্ন তাপমাত্রার এক অতি শীতল স্থান।
এখানে প্রকাশ যোগ্য যে, প্লুটো গ্রহ সূর্য থেকে অনেক দূরে অবস্থান করলেও এটি কিন্তু আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে শীতলতম স্থান নয়। আমাদের সোলার সিস্টেমে সবচেয়ে শীতল বা অতি ঠান্ডার স্থান কিন্তু ঠিক আমাদের কাছেই লুকিয়ে রয়েছে। আর সেটি হচ্ছে কিনা আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ।
আসলে বিলিয়ন বিলিয়ন বছর থেকে সূর্যের আলোর উলটো পার্শ্বে একইভাবে লুকিয়ে থাকা চাঁদের বুকে অতি মাত্রায় অন্ধকারাচ্ছন্ন কিছু খাদকে সোলার সিস্টেমের সবচেয়ে শীতলতম স্থান হিসেবে বিবেচনা করেন বিজ্ঞানীরা। যদিও বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বেশ মতপার্থক্য লক্ষ্য করা যায়।
বিশেষ করে গত ২০০৯ সালে চাঁদের বুকে লুনার রিকনিসেন্স অরবিটার মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন যে, চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থিত গাঢ় অন্ধকার ও ছায়াযুক্ত খাদগুলোই হচ্ছে সৌরজগতের সবচেয়ে শীতলতম স্থান। এ রকম একটি খাদ বা Hermite (crater) এর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল অবিশ্বাস্যভাবে মাইনাস - ২৪৭ ডিগ্রি সেলসিয়াস বা ২৬ কেলভিন।
মহাকাশ গবেষকেরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও গবেষণা করে দেখেন যে, আমাদের সোলার সিস্টেমের একেবারে বাহিরের অংশ বা প্রান্ত সীমা "ওর্ট ক্লাউড" এর তাপমাত্রা হচ্ছে কিনা মাইনাস - ২৬৮.১৫° সেলসিয়াস বা মাত্র ৫ কেলভিন। যদিও বাহিরের অংশ হিসেবে এই "ওর্ট ক্লাউড"কে অনেক বিজ্ঞানী সোলার সিস্টেমের মূল অংশ মানতে রাজি নন।
আবার সোলার সিস্টেমে অবস্থান করা অন্যান্য গ্রহের মধ্যে নেপচুনের গড় তাপমাত্রা প্রায় মাইনাস -২০০° সেলসিয়াস। মঙ্গলগ্রহের গড় তাপমাত্রা মাইনাস - ৬৫ ডিগ্রি সেলসিয়াস এবং রিং বলয় বেষ্টিত শনি গ্রহের গড় তাপমাত্রা মাইনাস - ১৭৮° সেলসিয়াস। যদিও সোলার সিস্টেমের অতি উত্তপ্ত তাপমাত্রার গ্রহ হিসেবে শুক্র গ্রহের গড় তাপমাত্রা ৪৬৪ ° সেলসিয়াস এবং বুধ গ্রহের তাপমাত্রা ১৬৭° সেলসিয়াস।
-সিরাজুর রহমান, শিক্ষক ও লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ
ডিবিসি/এসএইচ