যাত্রী সেবা ও সহায়তা বাড়াতে বাংলাদেশ রেলওয়ে চালু করল নিজস্ব কল সেন্টার সেবা। তিন ডিজিটের (১৩১) এই ইউনিক নম্বরে কল করে যাত্রীরা এ সুবিধাগুলো পাবেন।
যাত্রী সেবা ও সহায়তা বাড়াতে বাংলাদেশ রেলওয়ে চালু করল নিজস্ব কল সেন্টার সেবা। তিন ডিজিটের (১৩১) এই ইউনিক নম্বরে কল করে যাত্রীরা এ সুবিধাগুলো পাবেন।
মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন বিষয়টি জানিয়েছেন। মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) থেকে এই সেবা চালু হয়েছে।
নাহিদ হাসান খাঁন জানান, আজ থেকে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কল সেন্টার চালু করা হয়েছে। যাত্রীরা যে কোনো নাম্বার থেকে ১৩১ নম্বরে কল করে রেল সংক্রান্ত তথ্য, সেবা ও সহায়তা গ্রহণ করতে পারবেন।
নতুন একটি সেবা হিসেবে কল সেন্টার বিষয়ক আপনাদের মূল্যবান পরামর্শ রেলওয়ের এই সেবা কার্যক্রমটিকে আরও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে।
ডিবিসি/ এইচএপি