বাংলাদেশ, জাতীয়

ডিবিসি নিউজের সম্পাদক পদে যোগ দিলেন লোটন একরাম

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

রবিবার ৩রা নভেম্বর ২০২৪ ০৪:৩৪:৩৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংবাদভিত্তিক চ্যানেল ডিবিসি নিউজের সম্পাদক হলেন লোটন একরাম। রবিবার (৩রা নভেম্বর) বিকেলে চ্যানেলটির সম্পাদক পদে যোগ দেন তিনি। সর্বশেষ তিনি সমকালের সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিবিসি নিউজে সম্পাদক পদে যোগ দেয়ার পর বিএনপির শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়।

দীর্ঘ তিন দশকের সাংবাদিকতা ক্যারিয়ারে আড়াই দশকই বিএনপি বিটে কাজ করেছেন লোটন একরাম। সমকাল ছাড়াও যুগান্তর এবং আজকের কাগজ পত্রিকায় তিনি অনেক সাড়া জাগানো রাজনৈতিক প্রতিবেদন করেছেন।


সৎ এবং নির্মোহ সাংবাদিক হিসেবে পরিচিত লোটন একরামের দাদা প্রখ্যাত সাংবাদিক প্রয়াত আবদুস সালাম। যিনি স্বাধীনতা-উত্তরকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম মহাপরিচালক ছিলেন। দেশের প্রথম ইংরেজি পত্রিকা পাকিস্তান অবজারভারেরও প্রথম সম্পাদক ছিলেন আব্দুস সালাম।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন