বাংলাদেশ, জেলার সংবাদ

যশোরে বিয়াইয়ের চোখ তুলে ফেললেন বিয়াইন

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৯শে মার্চ ২০২৫ ১১:৩৭:১১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরে বিয়াইনকে উত্তপ্ত করায় ক্ষিপ্ত হয়ে বিয়াইয়ের চোখ তুলে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকাল সাড়ে ১১টায় বাহাদুর জেস গার্ডেন পার্কের পেছনে।

গুরুতর আহত বিয়াই সিরাজুল ইসলাম কুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। তিনি বারান্দীপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। সিরাজুল হাসির মেজো মেয়ের শ্বশুর। এ ঘটনার পর হাসি বেগম নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন।

 

স্থানীয়রা জানান, দুপুরে সিরাজুল ওই বাড়িতে যান। এরপর হঠাৎ মারামারি ও কান্নাকাটির শব্দ পাওয়া যায়। পরে তারা দুই তলায় উঠে দেখেন, একে অন্যকে লোহার পাইপ দিয়ে মারপিট করছে। সিরাজুলের এক চোখ ক্ষতবিক্ষত দেখতে পান তারা। হাসির শরীরেরও বিভিন্নস্থানে জখমের দাগ দেখা যায়। পরে স্থানীয়রা তাদের থামান এবং গুরুতর অবস্থায় সিরাজুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে হাসি বেগম নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

 

এদিকে হাসপাতালে ভর্তি অবস্থায় সিরাজুল ও তার স্বজনেরা জানান, পূর্বশত্রুতার জেরে হাসি ও তার মেয়ে মনিকা ও দুলাভাই মনিরুল সিরাজুলকে শাবল দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করেন। এ সময় চোখেও গুরুতর জখম করেন।

 

অন্যদিকে হাসি বেগম অভিযোগ করেন, সিরাজুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। এ সময় তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। তখন তার হাত সিরাজুলের চোখে লাগে। এছাড়া তাকেও মারপিট করা হয়েছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।

 

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখতে পান, সিরাজুল চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে খুলনায় পাঠানো হয়। এছাড়া হাসিকে হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন