বাংলাদেশ, জেলার সংবাদ

যশোরে চোখ তুলে নেওয়ার ঘটনায় আহত বিয়াইয়ের মৃত্যু

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৩০শে মার্চ ২০২৫ ১২:২৮:৩৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরে চোখ তুলে নেওয়ার ঘটনায় গুরুতর আহত বিয়াই সিরাজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে গত শনিবার (২৯শে মার্চ) সকালে যশোর বাহাদুর জেস গার্ডেন পার্কের পেছনে উত্তপ্ত করার অভিযোগে বিয়াইয়ের চোখ তুলে ফেলেন বলে বিয়ানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সিরাজুল ইসলামকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। তার ছেলে মফিজুল ইসলাম ইমন জানান, শনিবার সন্ধ্যার দিকে তার বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আজ রবিবার ময়নাতদন্ত শেষে মরদেহ যশোরে আনা হবে।


তিনি আরও জানান, পুরো ঘটনার পেছনে মূলত আর্থিক লেনদেনের জেরে বিরোধ তৈরি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। তিনি বলেন, আমরা খুব দ্রুত সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা জানাব এবং এরপর আইনি ব্যবস্থা নেব।


এ ঘটনায় অভিযুক্ত হাসি বেগম পুলিশের হেফাজতে রয়েছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, সিরাজুল ইসলাম তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন, যা থেকে এই সংঘর্ষের সূত্রপাত। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন