বাংলাদেশ, অর্থনীতি

‘দেশের প্রতিটি পরিবারের গড় মাসিক আয় ৩২ হাজার ৬৮৫ টাকা’

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৫শে আগস্ট ২০২৫ ০৫:৪০:১৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো তাদের আয়-ব্যয়ের হিসাব মেলাতে পারছে না বলে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, দেশে পরিবার প্রতি গড় মাসিক আয় ৩২ হাজার ৬৮৫ টাকা হলেও সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের গড় আয় মাত্র ৮ হাজার ৪৭৭ টাকা। অন্যদিকে, সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের মাসিক গড় আয় ১ লাখ ৯ হাজার টাকা।

সোমবার (২৫শে আগস্ট) সকালে রাজধানীর এলজিইডি ভবনে '২০২৫ সালের মাঝামাঝি সময়ে পরিবার পর্যায়ে অর্থনৈতিক গতিশীলতা ও এর প্রবণতা' শীর্ষক এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, মধ্য ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় তাদের আয়ের চেয়ে বেশি হওয়ায় পরিবার চালাতে তারা হিমশিম খাচ্ছে।

 

গবেষণায় আরও দেখা যায়, দেশে সপ্তাহে মাত্র ১ ঘণ্টা কাজ করেন এমন মানুষের সংখ্যা ৫২ দশমিক তিন তিন শতাংশ, যেখানে ৪০ ঘণ্টা কাজ করেন এমন মানুষের সংখ্যা মাত্র ২৮ দশমিক ১ শতাংশ।

 

অনুষ্ঠানে পিপিআরসি'র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, মানুষের চিকিৎসা ব্যয় মেটানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির প্রবণতা বাড়ায় সাধারণ মানুষের চিকিৎসাজনিত দুর্ভোগ বহুগুণে বেড়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন