বাংলাদেশ, রাজনীতি, শিক্ষা

এই বিজয় হিজাবী-নন হিজাবী, মুসলিম অমুসলিম সবার: তাসনিম জুমা

ডিবিসি ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১০ই সেপ্টেম্বর ২০২৫ ০১:০৪:২৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা বিজয়কে সবার জয় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন হিজাবীর। এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার।

বুধবার (১০ই সেপ্টেম্বর) ডাকসুর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

 

প্রসঙ্গত, ফাতেমা তাসনিম জুমা এই পদে ১০,৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে লড়াই করেছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে জয়লাভ করেন।

 

নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৮টি পদে ২৩টিতেই বিজয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুমার ভাষ্য অনুযায়ী, এই বিজয় শুধু একটি রাজনৈতিক দল বা প্যানেলের নয়, এটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর, নারীদের, হিজাবি-নন হিজাবি শিক্ষার্থীদের জন্য সমানভাবে প্রাপ্য।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন