ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ফলে সৃষ্ট ধ্বংসস্তূপ সরাতে এবার কাজে লাগানো হচ্ছে সুমাত্রার প্রশিক্ষিত হাতিদের।
দুর্গম এলাকাগুলোতে যেখানে ভারী যন্ত্রপাতি পৌঁছাতে পারছে না, সেখানে হাতি ব্যবহার করে রাস্তা পরিষ্কার ও গাছ সরানোর কাজ করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা জানিয়েছে, সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশে চারটি প্রশিক্ষিত হাতি পাঠানো হয়েছে। বন্যার কারণে সেখানকার রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে এবং কাদামাটিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ক্রেন বা বুলডোজারের মতো ভারী যান সেখানে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে।
তাই পড়ে থাকা বড় বড় গাছ ও আবর্জনা সরাতে এই হাতিগুলোকে ব্যবহার করা হচ্ছে।
তথ্যসূত্র আনাদোলু এজেন্সি
ডিবিসি/এমইউএ