জাতীয়, জেলার সংবাদ

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফা মারা গেছে

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টেকনাফের হোয়াইক্যংয়ে মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফা সুলতানা আফনান (৯) আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মামা মাহফুজুর রহমান গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।

গত ১১ জানুয়ারি সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় শিশু হুজাইফা। এদিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। রাতে আইসিইউর চিকিৎসকেরা জানান, গুলিটি হুজাইফার মস্তিষ্কে প্রবেশ করেছে।

 

পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেয়া হয়৷ আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন