বাংলাদেশ, রাজধানী

শহিদ মিনারে গুলিতে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই মার্চ ২০২৬ ০৭:২৭:১০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত মো. রাকিব (২৫) নামের এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রবিবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওএসইসি) তার মৃত্যু হয়।

এর আগে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারের ওপর দুর্বৃত্তরা রাকিবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাকে গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

 

নিহত রাকিব শাহবাগের শিববাড়ি স্টাফ কোয়ার্টার এলাকার মো. খোকনের ছেলে। পেশাগত জীবনে তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন