আন্তর্জাতিক

জেরুজালেমে নাউরুর দূতাবাস খোলার তীব্র নিন্দা আরব পার্লামেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জেরুজালেমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরুর দূতাবাস খোলার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন আরব পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-ইয়ামাহি। এর মাধ্যমে বিশ্বের নবম দেশ হিসেবে বিতর্কিত এই শহরে দূতাবাস স্থাপন করল নাউরু।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-এর বরাতে জানা গেছে, এক বিবৃতিতে আল-ইয়ামাহি এই পদক্ষেপকে `আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন' এবং `একটি অবৈধ দখলদারিত্বের বাস্তবতাকে বৈধতা দেওয়ার অগ্রহণযোগ্য চেষ্টা' বলে উল্লেখ করেছেন।

 

এই অবৈধ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়ে আল-ইয়ামাহি জোর দিয়ে বলেন, জেরুজালেম রাজনৈতিক আলোচনার কোনো দরকষাকষির বিষয় নয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী একতরফা কোনো সিদ্ধান্ত বা কূটনৈতিক পদক্ষেপ দিয়ে এর আইনগত ও ঐতিহাসিক মর্যাদা নির্ধারণ করা যায় না।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন