ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী মোখা বন্দরে ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
তবে ক্ষেপণাস্ত্রগুলো কোথা থেকে বা কারা ছুড়েছে, সে বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি।
এর আগে শুক্রবার হুতি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম দাবি করে, মোখা বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
বিমানবন্দরটি বর্তমানে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন