আন্তর্জাতিক, ভারত

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক, গুরুত্ব পেল বৈশ্বিক সংঘাত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রিকস সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষ কর্মী চলাচল এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকের আগে দুই নেতা উষ্ণভাবে আলিঙ্গন করেন। চলতি বছরে এটি তাদের দ্বিতীয় সাক্ষাৎ। গত ৩১ আগস্ট বিশকেকে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকেও তাদের বৈঠক হয়েছিল।


শুক্রবারের বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতের কারণে সামুদ্রিক বাণিজ্য ও ভারতীয় নাবিকদের নিরাপত্তার ওপর প্রভাব নিয়ে আলোচনা করেন মোদি ও পুতিন। এ সময় প্রধানমন্ত্রী মোদি বলেন, এসব সংঘাতের সমাধানে সংলাপ ও কূটনীতিই একমাত্র কার্যকর পথ।


মোদি রুশ প্রেসিডেন্টকে তামিল কবি ও দার্শনিক তিরুভাল্লুভারের ‘তিরুক্কুরাল’-এর রুশ অনুবাদ উপহার দেন। বৈঠকের পর দুই নেতা পুতিনের গাড়িতে একসঙ্গে যাত্রা করেন। পুতিন সর্বশেষ ২০২৫ সালের ডিসেম্বরে ভারত সফর করেছিলেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বাইরে কোনো ব্রিকস সম্মেলনে এবারই প্রথম সরাসরি অংশ নিচ্ছেন তিনি।


ব্রিকসের ২০২৬ সালের সভাপতি হিসেবে ভারত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের আয়োজন করছে।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন