আন্তর্জাতিক

নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার বিখ্যাত সেই ‘প্রতিশোধের পোশাক’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রিটেনের প্রয়াত প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার বহুল আলোচিত ও আইকনিক ‘রিভেঞ্জ ড্রেস’ বা প্রতিশোধের পোশাকটি নিলামে তোলা হচ্ছে। আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক নিলাম সংস্থা সোথবিজ-এর আয়োজনে পোশাকটি নিলামে উঠবে, যার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার পাউন্ড (প্রায় ৩ লাখ মার্কিন ডলার)।

১৯৯৪ সালে লন্ডনের সার্পেনটাইন গ্যালারির একটি অনুষ্ঠানে কাঁধখোলা কালো রঙের সিল্কের এই সান্ধ্যকালীন পোশাকটি পরে উপস্থিত হয়েছিলেন ডায়ানা। সেই সন্ধ্যায় প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে ডায়ানার তৎকালীন স্বামী প্রিন্স চার্লস (বর্তমান রাজা) দাম্পত্য জীবনে পরকীয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন। ওই স্বীকারোক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডায়ানার এই ব্যতিক্রমী উপস্থিতি বিশ্ব পপ-সংস্কৃতির অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

 

১৯৯৭ সালে মৃত্যুর মাত্র কয়েক মাস আগে দাতব্য তহবিলের জন্য ডায়ানা তার ৭৯টি পোশাক নিলামে তুলেছিলেন। এরপর এই প্রথম পোশাকটি আবারও কোনো নিলামে উঠছে।

 

সোথবিজের ফ্যাশন বিভাগের প্রধান মরগান হালিমি জানান, ডায়ানা সহজাতভাবেই বুঝতেন যে ফ্যাশন নিজস্ব একটি ভাষা হতে পারে। চার্লসের পরকীয়া নিয়ে উত্তাল এক মুহূর্তে তিনি এই পোশাক বেছে নেওয়ার মাধ্যমে নিজের ওপর চাপিয়ে দেওয়া পরিস্থিতিকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করেছিলেন।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন