মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আল মেহেদী নামে ছয় বছর বয়সী এক শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা আব্দুল জব্বার শিকদার কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আল মেহেদী শিবচর উপজেলা কুতুবপুর ইউনিয়ন আব্দুর জব্বার মাদবরকান্দি গ্রামের রুবেল সরদারের ছেলে।
পরিবারের বরাতে জানা যায়, শুক্রবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় মেহেদী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ওসি কামার হোসেন বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। প্রত্যেক অভিভবাককে বন্যা মৌসুমে সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।
ডিবিসি/এসডব্লিউএন