জাতীয়

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরটি গুজব

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির গাড়ি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে বলে ছড়িয়ে পড়া খবরটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আজ সারাদিন তাঁর নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁর গাড়ি কোনো ধরনের সড়ক দুর্ঘটনার শিকার হয়নি।

 

কোনো মহল কী উদ্দেশ্যে এ ধরনের গুজব ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তা বোধগম্য নয় জানিয়ে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে সম্মানিত সাংবাদিকদের প্রতিও যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা অসত্য তথ্য প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন