আন্তর্জাতিক, ভারত

ভারতে অনুমতি না নিয়ে পোশাক পরায় বন্ধুকে পিটিয়ে মারল বন্ধু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের মুম্বাইয়ে অনুমতি ছাড়া জামাকাপড় ও জিনিসপত্র ব্যবহার করার নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুর বিরুদ্ধে। মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় গত ৯ সেপ্টেম্বর রাতে এই ঘটনা ঘটে।

গোরেগাঁও থানা পুলিশের এফআইআর সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম সুরজ দোলে (২৬)। অভিযুক্তের নাম বাবাসাহেব ওরফে সুবোধ ওয়াঘমারে (৩৭)। সুবোধ পেশায় একজন পশু পরিচর্যাকারী এবং তিনি গোরেগাঁও পশ্চিমের ফুটপাতে বসবাস করতেন।

 

পুলিশ জানায়, ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে এসভি রোডের একটি স্টুডিওর কাছে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। সুবোধের অভিযোগ ছিল, সুরজ অনুমতি ছাড়াই নিয়মিত তার জামাকাপড় ও অন্যান্য জিনিস ব্যবহার করতেন। এমনকি জামাকাপড়ভর্তি একটি ব্যাগ নিয়ে আর ফেরত দেননি।

 

তর্কের একপর্যায়ে সুরজ গালিগালাজ করলে সুবোধ প্রথমে হাত দিয়ে আঘাত করেন এবং পরে ফুটপাতে পড়ে থাকা একটি পাথর দিয়ে সুরজের মুখে সজোরে আঘাত করেন।

 

এতে গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুরজ। পরবর্তীতে তার মৃত্যু হয়। ঘটনার পর পালিয়ে যাওয়া সুবোধের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন