আন্তর্জাতিক

আজ থেকে শুরু ভারতের ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উন্নয়নশীল অর্থনীতির শক্তিশালী জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে। সম্মেলনকে ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা।

গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটগুলোতে সার্বক্ষণিক নজরদারির জন্য আইনশৃঙ্খলা বাহিনী উচ্চপ্রযুক্তির বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে, যেখান থেকে বিশ্বনেতাদের মোটরকেডের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরা সরাসরি নয়াদিল্লিতে উপস্থিত হয়েছেন। শীর্ষ এই নেতাদের আগমনকে কেন্দ্র করে ভারতীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

 

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের সম্মেলনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার, আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হবে।

 

বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাবের কারণে এই শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তের দিকে বিশেষ নজর রাখছে আন্তর্জাতিক মহল।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন