নরওয়ের প্রয়াত রাজা পঞ্চম হ্যারাল্ডের বড় বোন রাজকুমারী অ্যাস্ট্রিড ৯৪ বছর বয়সে মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নরওয়ের রাজপ্রাসাদ।
ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার মাত্র দুদিন পরই রাজকুমারীর এই প্রয়াণের খবর এলো। দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় দেশ শাসনের পর গত মাসে ৮৯ বছর বয়সে মারা যান রাজা হ্যারাল্ড। গত বুধবার প্রয়াত রাজার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষবারের মতো প্রকাশ্যে দেখা গিয়েছিল রাজকুমারী অ্যাস্ট্রিডকে।
এক শোক বিবৃতিতে নরওয়ের বর্তমান রাজা অষ্টম হাকন বলেন, ‘রাজকুমারী অ্যাস্ট্রিড তাঁর দীর্ঘ জীবন জুড়ে অত্যন্ত আন্তরিকতা ও কর্তব্যপরায়ণতার সাথে রাজবংশের প্রতিনিধিত্ব করে গেছেন।’
অ্যাস্ট্রিডের মৃত্যুতে নরওয়ের রাজপরিবার ও দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এমএনকে