জেলার সংবাদ

রাজশাহীতে বাড়ছে পদ্মার পানি, প্লাবিত চরাঞ্চল

রাজশাহী ব্যুরো

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। শনিবার সকাল ৯টায় পানির উচ্চতা দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩০ মিটার, যা বিপদসীমার (১৮ দশমিক ০৫ মিটার) শূন্য দশমিক ৭৫ মিটার নিচে। এর আগের দিন শুক্রবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ২০ মিটার।

পানি বাড়ায় পদ্মার দক্ষিণের চরক্ষিদিরপুর ও খানপুরসহ বিভিন্ন চরাঞ্চলের বসতবাড়িতে বন্যার পানি ঢুকতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে শহররক্ষা বাঁধে গিয়ে অবস্থান নিচ্ছেন।

 

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের মিটারগেজ রিডার এনামুল হক জানান, প্রতিদিন পানি বাড়ার কারণে দক্ষিণের চরাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে পানির চাপ বাড়লেও শহররক্ষা বাঁধ এখন পর্যন্ত ঝুঁকিমুক্ত ও ভালো রয়েছে।

ডিবিসি/হাদী

আরও পড়ুন