ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আঞ্চলিক জনগণের চরম ক্ষতিসাধন করছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি আরও বলেন, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের পরিপন্থী।
ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকসের বার্ষিক শীর্ষ সম্মেলনে এসব কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাতের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ব্রিকস সদস্য দেশগুলোকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।
সম্মেলনে শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি ক্রমাগত মোড় নিচ্ছে। এই যুদ্ধ সংশ্লিষ্ট এলাকার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে, যা বিশ্ব সম্প্রদায়ের কারও স্বার্থেই আসে না।
ডিবিসি/এসডব্লিউএন