আন্তর্জাতিক, আরব

সিরিয়ার কারাগারে অগ্নিকাণ্ডের পর কয়েদিদের দাঙ্গা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দি অধ্যুষিত কোবানি শহরের একটি কারাগারে দাঙ্গার পর আগুনে অন্তত সাত বন্দি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন। শনিবার (১২ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক কুর্দি যোদ্ধা সামি শেখমুস হিসো হত্যার প্রতিবাদে চলতি সপ্তাহে শহরটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় কারাগারেও দাঙ্গা শুরু হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দাঙ্গার সময় বন্দিরা কারাগারের একটি ভবনে আগুন ধরিয়ে দেন। পরে আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি আবাসিক কক্ষে।


রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দাঙ্গার ঘটনায় সাত বন্দি মারা গেছেন। দগ্ধ অথবা ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা নয়জন।


সূত্র: আরব নিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন