আন্তর্জাতিক

সৌদি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, দক্ষিণাঞ্চলীয় ‘শারুরাহ’ ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। ঘাঁটিটির অস্ত্রাগার এবং কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে অভিযানটি পরিচালনা করা হয়।

 

হুতিদের দাবি, সেখান থেকেই তাদের দেশের বিরুদ্ধে সামরিক তৎপরতা পরিচালনা করা হচ্ছিল।

 

হামলাটি কখন চালানো হয়েছে তা উল্লেখ না করলেও সারি সতর্ক করে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে ভবিষ্যতে সৌদি আরবের আরও অভ্যন্তরে ব্যাপক ও তীব্র আক্রমণ চালানো হবে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন