সারা বাংলা

নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মকর্তা হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়র জজ মো. আবু শামীম আজাদ পাঁচ জনের উপস্থিতে এ রায় ঘোষণা করেন। এ মামলায় পলাতক রয়েছে দুই জন।

 

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত হলেন- বাবুল সাহা জীবন (৪২), নাজমুল ইসলাম (৩৭), সঞ্জয় দাস (৩৯), মিলন (৪১), বশির (৪০), সমীর চন্দ্র মন্ডল (৩৯) ও কাউছার (৪৩)।

 

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, ২০১৭ সালের ১৫ই আগষ্ট মাসদাইর এলাকায় একটি বহুতল ভবনে বন্ধুরা মাদক সেবনের পর হত্যার উদ্দেশ্যে শুভ্রকে মাথায় আঘাত করে হত্যা করে। এরপর ঘটনাটি বিভিন্নখাতে নেয়া জন্য ভবন থেকে তাকে ফেলে দেয়।

 

এই ঘটনায় নিহতের বাবা সাখাওয়াত হোসেন বাদি হয়ে ফতুল্লা থানায় সাতজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রমে আদালত ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন