খেলাধুলা, ফুটবল

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আলভারেজকে ছাড়াই দল ঘোষণা

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লা লিগায় আজ রাতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ। সান সেবাস্তিয়ানে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে দিয়েগো সিমিওনের দল। পেশিতে অতিরিক্ত ক্লান্তির কারণে স্কোয়াডে নেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

আলভারেজকে ঠিক কী কারণে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো মেডিকেল রিপোর্ট প্রকাশ করেনি আতলেতিকো। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, পেশিতে অতিরিক্ত ক্লান্তি অনুভব করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

 

‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদনে বলা হয়েছে, মাজাদাহোন্দায় ম্যাচের আগের শেষ অনুশীলন পুরোপুরি শেষ করতে পারেননি আলভারেজ। অস্বস্তি অনুভব করায় আগেই মাঠ ছাড়েন তিনি। পরে আতলেতিকো জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে সান সেবাস্তিয়ানে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

আলভারেজের পাশাপাশি স্কোয়াডে নেই আরও দুই খেলোয়াড়। পেশির চোটে ছিটকে গেছেন তরুণ মিডফিল্ডার পাবলো বাররিওস। অন্যদিকে, প্রাক্‌-মৌসুম প্রস্তুতির সময় পাওয়া পেশির চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি নরওয়ের স্ট্রাইকার অ্যালেকজান্ডার সরলোথ।

 

তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে আতলেতিকো। তবে ম্যাচটির জন্য যথেষ্ট শক্তিশালী দলই সাজিয়েছেন সিমিওনে।

 

আতলেতিকো মাদ্রিদের স্কোয়াড

 

গোলকিপার: হুয়ান মুসো, ইয়ান অবলাক ও সালভাদোর এসকিবেল।

 

ডিফেন্ডার: ডেভিড হাঙ্কো, মার্ক পোবিল, ক্রিস্টিয়ান রোমেরো, আলেহান্দ্রো গ্রিমালদো, রবিন লে নরমাঁ, হোর্হে দোমিঙ্গেজ ও দানি মার্তিনেজ।

 

মিডফিল্ডার: ওবেইদ ভার্গাস, রদ্রিগো মেন্দোজা, জনি কার্দোসো, কোকে রেসুররেকসিওন, মার্কোস ইয়োরেন্তে, মোর্তেন হুলমান্ড ও হাভি কাস্তিয়ো।

 

ফরোয়ার্ড: কাং-ইন লি, অ্যালেক্স বায়েনা, আদেমোলা লুকমান, জোনাথন ডেভিড, আর্নাউ ওরতিজ ও জুলিয়ানো সিমিওনে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন