আন্তর্জাতিক, আরব

ইরানের সঙ্গে সীমান্ত পুনরায় চালু করছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সঙ্গে কয়েকটি সীমান্তপথে যাত্রী ও বাণিজ্যিক চলাচল ধাপে ধাপে পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ইরাক। দেশটির নিরাপত্তা মিডিয়া সেল জানিয়েছে, রবিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা থেকে আল-শাইব ও শালামচেহ সীমান্ত দিয়ে যাত্রী প্রবেশ আবার শুরু হয়েছে।

ইরাকি নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে শালামচেহ সীমান্ত দিয়ে বাণিজ্যিক যান চলাচল শুরু হবে। এরপর মঙ্গলবার একই সময়ে মান্দালি এবং বৃহস্পতিবার আল-শাইব সীমান্ত দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হবে।


তবে জুরবাতিয়াহ ও আল-মুন্ধিরিয়াহ সীমান্তপথে ইরানের সঙ্গে যাত্রী ও পণ্য চলাচল বন্ধ হয়নি। এসব সীমান্ত চব্বিশ ঘণ্টাই সচল রয়েছে বলে জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ।


অন্যদিকে, ইরানের খুজেস্তান প্রদেশের এক স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, শালামচেহ ও চাজাবেহ সীমান্ত আপাতত শুধু আগে থেকেই অপেক্ষমাণ যাত্রীদের জন্য খোলা থাকবে। নতুন যাত্রীদের ওই দুটি সীমান্তে প্রবেশের অনুমতি এখনো দেওয়া হয়নি। পাশাপাশি ইরানের দিক থেকে পণ্য প্রবেশ ও বহির্গমনও স্থগিত রয়েছে।


এর আগে শনিবার প্রশাসনিক ও নিরাপত্তাজনিত পদক্ষেপের অংশ হিসেবে শালামচেহ, আল-শাইব ও মান্দালি সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে ইরাক। সীমান্ত এলাকায় কয়েকটি ‘লঙ্ঘন ও অনিয়মের’ খবরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।


ইরাকি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত কার্যক্রম পুনর্গঠন এবং তল্লাশি ও নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার করতেই সাময়িক এ ব্যবস্থা নেওয়া হয়েছিল।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন