আন্তর্জাতিক

হুতি ও সরকারি বাহিনীর সংঘাতে ভেঙে পড়েছে ইয়েমেনের স্বাস্থ্যখাত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকার হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম পরিচালনায় চরম সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-এর কান্ট্রি ডিরেক্টর লু করম্যাক জানিয়েছেন, ওই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে করম্যাক জানান, সপ্তাহান্তে উপকূলীয় সব হাসপাতাল খালি করে ফেলতে হয়েছে। সে সময় মোখা জেনারেল হাসপাতালে শুধু তাদের পরিচালিত কিছু জরুরি কার্যক্রম সচল ছিল।

 

বর্তমানে কয়েকটি হাসপাতাল আংশিক চালু হতে শুরু করলেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর তীব্র সংকট রয়েছে। হাসপাতালগুলো কোনোমতে চালু রাখতে এখন কর্মী খোঁজা হচ্ছে।

 

লু করম্যাক আরও সতর্ক করে বলেন, পশ্চিম উপকূলে বিশাল জনগোষ্ঠীর বসবাস এবং অন্যান্য সম্প্রদায়ের মতো তাদেরও নিয়মিত স্বাস্থ্যসেবা প্রয়োজন। স্বাভাবিক নিয়মে সন্তান প্রসব হচ্ছে, শিশুরা অসুস্থ হচ্ছে। এমন অবস্থায় যদি সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসার সুযোগ না পায়, তবে চিকিৎসার অভাবে বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন