আন্তর্জাতিক, ইউরোপ

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চায় ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে নতুন প্রস্তাব জমা দিয়েছে দেশটির সরকার। আগের প্রস্তাবটি দেশটির সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষ বাতিল করে দেওয়ার পর সংশোধিত আকারে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করার পর সরকার নতুন খসড়া প্রস্তাবটি ইউরোপীয় কমিশনের কাছে অবহিত করেছে।


ফ্রান্সের নতুন প্রস্তাবের লক্ষ্য হলো ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করা। তবে এটি বাস্তবায়নের আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন ও বিধিবিধানের সঙ্গে প্রস্তাবটি সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করা হবে।


ম্যাক্রোঁ বলেন, ইউরোপীয় কমিশনকে প্রস্তাবটি অবহিত করা আইন প্রণয়নের গুরুত্বপূর্ণ একটি ধাপ। এর মাধ্যমে প্রস্তাবিত আইনটি ইইউর বিদ্যমান আইনকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে কি না, তা যাচাইয়ের সুযোগ তৈরি হবে।


শিশুদের অনলাইন নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে ইউরোপজুড়ে আলোচনা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ফ্রান্সও অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে। তবে নতুন প্রস্তাবটি কার্যকর করতে হলে পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


সূত্র: আরব নিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন