সারা বাংলা

যশোরে খালার বাড়ি যাওয়ার পথে গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরের কেশবপুরে মায়ের সঙ্গে ভ্যানে করে খালার বাড়ি যাওয়ার পথে কাটা গাছের ডাল পড়ে ফাতেমা খাতুন নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামের ইনসানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা মণিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের হাসান আলীর মেয়ে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু ফাতেমা তার মায়ের সঙ্গে নানাবাড়ি থেকে ভ্যানযোগে উপজেলার সরসকাঠি গ্রামে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে বরণডালী গ্রামের ইনসানের মোড় এলাকায় ওই গ্রামের রজব আলী নামের এক ব্যক্তি গাছের ডাল কাটছিলেন। এ সময় ওপর থেকে একটি কাটা ডাল শিশুটির গায়ের ওপর পড়লে সে মারাত্মকভাবে আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শারমিন ইয়াসমিন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

 

এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। গাছের ডাল কাটার দায়িত্বে থাকা রজব আলীকে শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন