সারা বাংলা

ময়মনসিংহ মেডিকেলে আগুন:নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালের একটি লিফটের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। এ সময় দ্রুত নিচে নামতে ও বের হতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন রোগীর স্বজনরা।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ নিহত হননি এবং কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

 

কী কারণে আগুন লেগেছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা বর্তমানে খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন