সারা বাংলা

জামালপুরে আসামি ধরতে গিয়ে হামলায় এসআইসহ ৪ পুলিশ আহত

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদক মামলার এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আসামির স্বজনদের এই হামলায় পুলিশের একজন এসআইসহ ৪ সদস্য আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।

 

পরে স্থানীয়দের সাহায্যে মূল আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামির নাম এনামুল হক (২৮)। তিনি ২ নম্বর চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে এবং একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামি।

 

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মেলান্দহ থানার এসআই হিমনের নেতৃত্বে পুলিশের একটি দল এনামুলকে ধরতে অভিযান চালায়। এ সময় এনামুল ও তার পরিবারের লোকজন পুলিশকে বাধা দেয়। তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এতে এসআই হিমন বাম হাতে আঘাত পান এবং আরও তিন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, মাদক মামলার আসামিকে ধরতে গেলে পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটে। এতে চারজন পুলিশ আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থানীয়দের সাহায্যে আসামি এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন