গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় পাকস্থলীর ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা বহন করে পাচারের সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাবের যৌথ আভিযানিক দল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে র্যাব-৬ ও র্যাব-৩-এর সদস্যরা যৌথভাবে অংশ নেন।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা পাকস্থলীর ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা বহন করে পাচার করছিলেন। পরে তাদের পাকস্থলী থেকে মোট ৫ হাজার ৮২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
ডিবিসি/এমএনকে