সারা বাংলা

শ্রীপুর রেলস্টেশনে ইঞ্জিন বিকল হয়ে ২ ঘণ্টা ধরে স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় ইঞ্জিন বিকল হয়ে প্রায় ২ ঘণ্টা ধরে রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে তারাকান্দাগামী অগ্নিবীণা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এতে ট্রেনটির শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৮ মিনিটের দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে ট্রেনটি অচল অবস্থায় রয়েছে। ফলে নির্ধারিত সময়ে যাত্রীরা নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন না।


যাত্রীরা জানান, দীর্ঘ সময় ধরে ট্রেনটি দাঁড়িয়ে থাকায় অনেকেই উদ্বেগ ও ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ বেশি হচ্ছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।


শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিবীণা আন্তঃনগর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি শ্রীপুর স্টেশন এলাকায় দাঁড়িয়ে আছে। বিকল্প ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে এখন পর্যন্ত বিকল্প ইঞ্জিন এসে পৌঁছায়নি। তিনি আরও জানান, বিকল্প লাইনে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন