আন্তর্জাতিক

গ্রেপ্তারের পর পুলিশের কাছে মাদক কারবারির প্রশ্ন: ‘আপনারা আমাকে কীভাবে খুঁজে পেলেন?’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫৯ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পুলিশের হাত থেকে বাঁচতে ওয়ারড্রোবের ভেতর লুকিয়েও শেষ রক্ষা হলো না। মাত্র একটি ভুলের কারণে ধরা পড়ে বর্তমানে ১২ বছর ৯ মাসের কারাদণ্ড ভোগ করছেন জোয়েল লুইস নামের এক মাদক কারবারি। ৩৪ বছর বয়সী এই ব্যক্তি উত্তর-পশ্চিম লন্ডনের ওয়েম্বলি এলাকার বাসিন্দা এবং তিনি 'ববি' নামক একটি মাদক চক্রের মাধ্যমে উত্তর কিলবার্ন এলাকায় কোকেন ও হেরোইন সরবরাহ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক সরবরাহের অভিযোগে আটক কিছু শিশুর মোবাইল ফোন খতিয়ে দেখার পর এই চক্রটির সন্ধান মেলে। জোয়েল লুইস তার অবস্থান গোপন রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তার ডিভাইসে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করতেন। কিন্তু যে ঠিকানায় তিনি আত্মগোপন করে ছিলেন, সেখানাকার একটি পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে তার ডিভাইসটি আকস্মিকভাবে সংযুক্ত হয়ে পড়লে পুলিশ তার সঠিক অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

 

গত ৭ জুলাই ওয়েম্বলির ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় লুইস ঘরের একটি ওয়ারড্রোবের ভেতর লুকিয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ দ্রুত তাকে খুঁজে বের করে। গ্রেফতারের সময় তিনি পুলিশকে অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, "আপনারা আমাকে কীভাবে খুঁজে পেলেন?"

 

তদন্তে জানা গেছে, লুইসের মোবাইল ফোনে প্রায় ২৫০ জন মাদকসেবীর একটি যোগাযোগের তালিকা ছিল এবং তিনি প্রতিদিন ১০০টিরও বেশি কল পেতেন। তল্লাশিতে তার কাছ থেকে প্রায় ৮,৮০০ পাউন্ড মূল্যের কোকেন ও হেরোইন, প্রায় ৮,০০০ পাউন্ড নগদ অর্থ এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে একটি ফোন সরাসরি 'ববি' মাদক লাইনের সাথে যুক্ত ছিল। এছাড়া পুলিশ ওই বাড়ি থেকে একটি লোড করা আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড ৯ এমএম ammunition, একটি দা এবং একটি ফ্লিপ নাইফও উদ্ধার করে।

 

পুলিশের তদন্তকারী কর্মকর্তা ডিটেক্টিভ কনস্টেবল লরেন গ্রেস্টি জানান, এই ধরনের অবৈধ চক্র তরুণ সমাজ ও স্থানীয় সম্প্রদায়ের মারাত্মক ক্ষতি করছে। হ্যারো ক্রাউন কোর্টে জোয়েল লুইসকে কোকেন ও হেরোইন সরবরাহের অপরাধে ১২ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন