আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন ড্রোন হামলার শিকার ইরানি মাছ ধরার ২ নৌকা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫২ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পারস্য উপসাগরের জলসীমায় মার্কিন ড্রোন হামলার শিকার হয়েছে ইরানের দুটি মাছ ধরার নৌকা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে হরমোজগান প্রদেশের কারগান বন্দরের কাছে এই হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন জেলে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন এক প্রাদেশিক কর্মকর্তা।

হরমোজগানের ডেপুটি গভর্নর নাফিসি জানিয়েছেন, মার্কিন এই ড্রোন হামলায় নিখোঁজ জেলেদের খুঁজে বের করতে ইতোমধ্যে জোরালো অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালাচ্ছে এবং নিখোঁজদের বিষয়ে সর্বশেষ তথ্য খতিয়ে দেখছে।


এদিকে, এই ঘটনার পাশাপাশি আরেকটি বড় ধরনের উত্তেজনার খবর পাওয়া গেছে। ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালীর পশ্চিম আকাশে মার্কিন নির্মিত একটি এমকিউ-১ ড্রোন আটক ও ধ্বংস করা হয়েছে।

 

আইআরজিসির প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতাধীন আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই ড্রোনটি সফলভাবে ভূপাতিত করা হয়।

 

সাম্প্রতিক এই দুই ঘটনায় পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

 

সূত্র: তাসনিম নিউজ

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন