নরসিংদীর মাধবদীর গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদ্রাসা থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসার শিক্ষক মিলনায়তন থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে বোমাসদৃশ একটি বস্তু রয়েছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় লাল কস্টেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে ওই কক্ষেই পানিতে ডুবিয়ে রাখা হয় এবং কক্ষটি তালাবদ্ধ করে দেওয়া হয়। এটি প্রকৃতপক্ষেই বোমা কি না, তা নিশ্চিত হতে এবং নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।
ডিবিসি/ এসভিএন