সারা বাংলা

কিশোরগঞ্জের হোসেনপুর বাজারে শর্ট সার্কিট থেকে আগুন, নিয়ন্ত্রণে আনলেন স্থানীয়রা

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের হোসেনপুর বাজারের সবজি মহলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার মুহূর্তের পুরো দৃশ্যটি পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে দেখলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় বাজারটি।

 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই শিখা বড় আকার ধারণ করে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন