আন্তর্জাতিক

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে ফের হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের বন্দর নগরী ইয়ানবুর তেল স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। চলতি সপ্তাহে হুতিদের বিভিন্ন অবস্থানে সৌদি আরবের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে বলে দাবি তাদের।

হুতিদের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হযয়েছে, তাদের প্রথম হামলায় ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইয়ানবুতে অবস্থিত সৌদি আরামকোর স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। তাদের দাবি অনুযায়ী, হামলাটি অত্যন্ত নিখুঁত ছিল এবং এর ফলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বিবৃতিতে আরও জানানো হয়, অপর হামলায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে খামিস মুশাইত বিমানঘাঁটিতে আঘাত হানা হয়েছে।

 

তবে এই হামলার দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন